সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত ১০, ১৫টি বসতঘরে ভাঙচুর-লুটপাট

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৪ নভেম্বর, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন:
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত ১০, ১৫টি বসতঘরে ভাঙচুর-লুটপাট

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। 

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সীর লোকজনের সঙ্গে নুরইসলাম মুন্সীর সমর্থকদের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী নিজের ফসলি জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাতে বাধা দেয় এবং তাকে মারধর করে। 

এ ঘটনার জেরে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সঙ্গে কালাম মুন্সীর লোকজন দেশীয় অস্ত্র ঢাল-সড়কী ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে হামলাকারীরা অন্তত ১৫টি বসতঘরে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে কালাম মুন্সী, ভুলু মাতুব্বর ও মিজানুর মাতুব্বরসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ফসলি জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।