এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার ও আবুল হোসেন মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক বিশাল অংশ হচ্ছে যুবসমাজ। এই বিশাল যুবশক্তিকে কার্যকরভাবে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। বেকারত্ব দূর করে তরুণদের স্বাবলম্বী করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর বহুমুখী প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করে আসছে। বক্তারা যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নির্বাচিত ১০ জন সফল যুব উদ্যোক্তার মাঝে হাঁস-মুরগির খামার, মৎস্য চাষ ও গাভী পালন প্রকল্পের জন্য সর্বমোট ১০ লাখ ৭৫ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আগস্ট ১২, ২০২৫
সেপ্টেম্বর ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।