নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১১:৩৩ এএম
শেয়ার করুন:
নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা সেলিমুর রহমান ও উপদেষ্টা হামিমুর রহমান হামিম। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু ও মাহাদী হাসান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ আলী, মাইদুল হাসান ও মর্তুজা ইসলাম, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান এবং আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য আসাদুজ্জামান স্টালিন, শরিফুল ইসলাম প্রিন্স, ফরহাদ হোসেন, রমজান আলী ও এরশাদ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক অগ্রগতি এবং কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া ক্লাবের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় সংক্রান্ত আলোচনা এবং বিগত সময়ের বিভিন্ন খাতের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা শেষে তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ক্লাবের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।