এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন। সোমবার (১১ মে) জলঢাকা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ ছাইদুল আলম, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোনাব্বেরুল হক বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পদে প্রার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ৬ জন প্রার্থী লড়াই করেন।
দীর্ঘ ১৬ বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রার কার্যালয় ও এর আশপাশের এলাকায় ছিল ব্যাপক সাজ সাজ রব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে মোতায়েন ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনে ভোট দিতে আসা সাধারণ দলিল লেখকরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, "দীর্ঘ প্রতীক্ষার পর ভোটের মাধ্যমে আমরা আমাদের নতুন নেতৃত্ব বেছে নিতে পেরেছি। এতে আমাদের অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।"
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, "এই বিজয় আমাদের ব্যক্তিগত বিজয় নয়, বরং জলঢাকা দলিল লেখক সমিতির সকল সদস্যের বিজয়। আমরা অতীতের সকল ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমিতির উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকব।"
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আফ্রিকা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।