এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ' (NYBB)-এর ২০২৬–২৭ মেয়াদের স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে চেয়ার হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী কাজী যোবায়ের আহমেদ এবং ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী সাইদা জাহান ইরা।
কমিটিতে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী অঙ্কন দাস এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থী ইরতিফা তুরিন আয়েশা।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— সাবরিনা মমতাজ স্নেহা, অনন্যা দাস নিশা, শামীমা রহমান জুনাকী, ইফফাত মাইশা ইমা, মাহমুদুর রহমান, রিপুজয়ী দাস, অর্পিতা রানী নাথ এবং শোভা চক্রবর্তী।
নতুন কমিটির চেয়ার কাজী যোবায়ের আহমেদ অনুভূতি প্রকাশ করে বলেন, “NYBB নোবিপ্রবি চ্যাপ্টারের চেয়ার হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের উদীয়মান বায়োটেকনোলজিস্টদের গবেষণামুখী করে তোলা, বৈজ্ঞানিক জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং একটি সক্রিয় ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই।”
ট্রেজারার সাইদা জাহান ইরা বলেন, “NYBB নোবিপ্রবি চ্যাপ্টারের ট্রেজারার হিসেবে দায়িত্ব পাওয়া একই সাথে আনন্দের ও গর্বের। চ্যাপ্টারের সার্বিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। এছাড়া বিভিন্ন অ্যাকাডেমিক ও গবেষণামূলক উদ্যোগ বাস্তবায়নে আমরা অগ্রণী ভূমিকা রাখতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি একটি কার্যকর প্ল্যাটফর্মে রূপ নেবে বলে আমার বিশ্বাস।”
নবগঠিত এই চ্যাপ্টারের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের তরুণ বায়োটেকনোলজিস্টদের মধ্যে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, জ্ঞানচর্চা, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১১ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।