এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শ্রমিকদল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে সালথা উপজেলা সদর বাইপাস সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে বাইপাস সড়কের লাভ চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, সহসভাপতি সোহরাব মোল্লা, সাধারণ সম্পাদক মনির মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকুব্বর মাতুব্বর।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস, শ্রমিকদলের ভাওয়াল ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ইউসুফ মাতুব্বর ও বিশিষ্ট ব্যবসায়ী বালাম বিশ্বাসসহ উপজেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১১ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।