পিরোজপুরে ইয়াবাসহ ব্যক্তি আটক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও বিস্ফোরক উদ্ধার

পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীর নামে এক ব্যক্তিক

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১১ নভেম্বর, ২০২৬ ১২:৪১ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ইয়াবাসহ ব্যক্তি আটক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও বিস্ফোরক উদ্ধার

পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি তাজা ককটেল এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে প্রথমে অভিযান চালানো হয়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীরকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুর মো. আ. রাজ্জাক হাওলাদারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাড়ি থেকে তিনটি তাজা ককটেল ও বিস্ফোরক জাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল-মাহাবুব জানান, আটক সোহাগ মীরের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক উপাদানাবলীয় আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ডিবি পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।