এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় দৌলতপুর থানার আয়োজনে উপজেলার বৈরাগীর চর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ, বাল্যবিয়ে ও ইভটিজিং বন্ধ, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের ওপর সহিংসতা রোধ এবং চুরি, ডাকাতি, ছিনতাই ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, প্রয়োজন পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াস। অপরাধীদের বিষয়ে পুলিশকে সঠিক তথ্য দেওয়া এবং এলাকায় সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ সমাজ নিশ্চিত করা সম্ভব। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জননিরাপত্তায় পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক আস্থার সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান, ওসি (তদন্ত) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।
সভা শেষে তরুণ ও যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে শিশু-কিশোরদের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।