এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে দলীয় কোন্দল ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে নতুন সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন।
দলীয় সূত্রে জানা যায়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার দুপুর দুইটায় উপজেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। তবে মূল কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে সদস্য সচিব আবুল কালাম আজাদ নিজের একক স্বাক্ষরে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করে পাল্টা কর্মসূচির ডাক দেন। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন অভিযোগ করেন, আবুল কালাম আজাদের ঘোষিত কর্মসূচির বিজ্ঞপ্তিতে সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছিল। অথচ সংশ্লিষ্ট নেতাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন বিভ্রান্তিকর পাল্টা কর্মসূচি দেওয়া স্পষ্টত দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম সরকার ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এদিকে পদ হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও ব্যঙ্গ প্রকাশ করেছেন আবুল কালাম আজাদ। নিজের ভেরিফায়েড প্রোফাইলে তিনি লেখেন, *‘দেবিদ্বার উপজেলা বিএনপির রাজনীতি দেবিদ্বারে নয়, সুন্দর খেলা যিনি খেলছেন তাকে ধন্যবাদ। আমাকে অব্যাহতি দিয়ে অনেকটা ভারমুক্ত করার জন্য ধন্যবাদ না দিয়ে পারলাম না।’*
উল্লেখ্য, গত ১৪ জুলাই মো. জসিম উদ্দিনকে আহ্বায়ক ও মো. আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় সদস্য সচিবকে অব্যাহতি দেওয়ার ঘটনাটি স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
অক্টোবর ১, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।