এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।
সভায় প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, “সমবায় একটি সুসংগঠিত অর্থনৈতিক ব্যবস্থা। পারস্পরিক সহযোগিতা, ঐক্য, গভীর বিশ্বাস ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সদস্যরা তাদের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে পুঁজি করে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতি জোরদার এবং কৃষি ও উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সমবায় আন্দোলন অনন্য ভূমিকা রাখছে।” বক্তারা আরও বলেন, সমবায় খাতে সুশাসন, শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এটি দেশের টেকসই ও সামগ্রিক উন্নয়নের অন্যতম মূল চালিকাশক্তি হয়ে উঠবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন, সাংবাদিক মেজবাহ উদ্দিন ও আব্দুস সালাম।
এ ছাড়া চরভদ্রাসন উপজেলা বিআরডিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল শিকদার, চর হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম, সমিতির সদস্য রাধাকান্ত বড়াই, ওয়াছেল মাস্টার, সাইদুর রহমান ও কাইয়ুম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা, পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন, চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্যা, রতন টিকাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে সফল কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনটি সফল সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।