সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্কঃ
৫ নভেম্বর, ২০২৬ ৪:৫৯ পিএম
শেয়ার করুন:
সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আগামী ৮ নভেম্বর (রোববার) দিবাগত রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংসদের অধিবেশন সমাপ্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংসদ অধিবেশন চলাকালীন সংসদ ভবন ও এর আশপাশের এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাসমূহ:
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত।
বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর (পুরোনো ২৭ নম্বর) সড়কের সংযোগস্থল পর্যন্ত।
রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত।
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথে এই আদেশ কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অধিবেশন চলাকালে উল্লিখিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও বিপজ্জনক পদার্থ বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।