এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের এক মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ‘হাজী মোহাম্মদ সুলতান সরদার মানবকল্যাণ ফাউন্ডেশন’, ‘প্রবাসী সমাজকল্যাণ সংগঠন’ এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবকদের যৌথ উদ্যোগ ও অর্থায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী আব্দুল মতিনের সভাপতিত্বে এবং হাজী মোহাম্মদ সুলতান সরদার মানবকল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুল হাই মডেল একাডেমির উন্নয়ন কমিটির সভাপতি এবং ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন মেলকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন ঢালী, শরীফ হোসেন সরদার, আরিফ হোসেন সাদ্দাম ঢালী ও রফিকুল ইসলাম হাওলাদার। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাজী ফিরুজ ও সিপন ঢালীসহ এলাকার বিশিষ্টজনেরা। সভায় শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং আব্দুল হাই মডেল একাডেমির প্রধান শিক্ষক মাকসুদা বেগম।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাভিত্তিক বৃত্তি প্রদান অত্যন্ত প্রশংসনীয় ও কার্যকর পদক্ষেপ। আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবান, সমাজসেবক ও প্রবাসীদের এ ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন। বক্তারা আরও উল্লেখ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।