এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হাম পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোনো হামের রোগী শনাক্ত হয়নি। তবে বর্তমানে জেলার দুটি সরকারি হাসপাতালে ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত) ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন এবং জেনারেল হাসপাতালে ২৯ জন হামের রোগী ভর্তি রয়েছেন। স্বস্তির খবর হলো, একই সময়ে সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬০ জন রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৫৪৯ জন সন্দেহভাজন হামের রোগী তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলার ৩৯ জন এবং অন্যান্য জেলার ১৪ জন রয়েছেন।
উপজেলা পর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বোয়ালমারী উপজেলায় ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন হামের রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় চলতি বছর হামজনিত জটিলতায় এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং আক্রান্তদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।