এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মো. রাজু ফকির (৩৮) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর উপজেলা নির্বাচন অফিসের সামনের পুকুরপাড় থেকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আহত রাজু ফকির উপজেলার সোনারং এলাকার বাদল ফকিরের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজু ফকির নিজের মিশুক গাড়িটি মেরামতের জন্য সোনারং চৌরাস্তার একটি অটো গ্যারেজে রেখে টঙ্গীবাড়ী বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টঙ্গীবাড়ী নির্বাচন অফিসের সামনের পুকুরপাড়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা গিয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা রাজু ফকিরের মাথা, কপাল, ঠোঁট ও ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে গুরুতর আঘাত করেছে। হামলায় তাঁর বাঁ পা ভেঙে দেওয়া হয়।
উদ্ধারের পর প্রথমে তাঁকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় রাজু ফকিরের মা রিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে এমন নৃশংস হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, “ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।