এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলায় দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সবকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো জনবল না থাকায় সংস্থাটির দাপ্তরিক ও মাঠপর্যায়ের সেবা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে সরকারি নানা সুযোগ-সুবিধা ও কৃষি সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার সাধারণ কৃষকেরা।
সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলায় কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা প্রদান, মানসম্মত ও উন্নত বীজ বিতরণ এবং সার্বিক কৃষি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ চারটি পদ নির্ধারিত রয়েছে। পদগুলো হলো—উপ-সহকারী প্রকৌশলী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক (পিয়ন)। কিন্তু দীর্ঘ আড়াই বছর ধরে এই চারটি পদেই কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। জনবল না থাকায় কার্যালয়টির স্বাভাবিক প্রশাসনিক ও সেবা কার্যক্রম পুরোপুরি থমকে গেছে।
এদিকে বিএডিসির অফিস কার্যত বন্ধ থাকায় সেচ সুবিধা ও উন্নত বীজ সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। এতে উপজেলার কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভোগান্তির কথা জানিয়ে আলীনগর ইউনিয়নের কৃষক আলম মোল্লা ক্ষোভের সঙ্গে বলেন, “গত দুই-তিন মাস ধরে কাজের জন্য কালকিনি বিএডিসি অফিসে বহুবার গিয়েছি। কিন্তু অফিস বন্ধ থাকায় কোনো সেবা পাইনি। সেচ পাম্পের বিষয়ে কোনো ধরনের সহযোগিতা যেমন মেলেনি, তেমনি সরকারি বীজেরও কোনো খবর নেই। জানি না আমাদের এই দুর্ভোগ কবে শেষ হবে!”
অফিস অচল থাকার বিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা বিএডিসি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, “কালকিনির শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে জনবল নিয়োগ দেওয়া হলে খুব শিগগিরই কার্যক্রম আবার স্বাভাবিক হবে বলে আশা করছি।”
তবে দীর্ঘ আড়াই বছর ধরে কালকিনি উপজেলায় কেন কোনো জনবল পদায়ন করা হয়নি—এ বিষয়ে জানতে মাদারীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী দীপক চন্দ্র রায়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারব না।” পরবর্তীতে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস বলেন, “বর্তমানে বিএডিসির নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের (আধাসরকারি পত্র) মাধ্যমে চলমান এই নিয়োগ থেকেই যেন দ্রুত কালকিনিতে জনবল পদায়ন করা হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে।”
এপ্রিল ৩০, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।