এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাহাড়ভাঙ্গা এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহাদুর রহমান, পিএসসি।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ পরিদর্শনের মূল লক্ষ্য ছিল দুর্গম পার্বত্য জনপদের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করা এবং তাদের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা।
সফরকালে জোন কমান্ডার পাহাড়ভাঙ্গা পাড়া ও আশপাশের এলাকার কারবারি (পাড়াপ্রধান) এবং সর্বস্তরের জনসাধারণের সাথে এক উন্মুক্ত মতবিনিময় সভায় মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, শিক্ষার বিস্তার, কৃষি উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নসহ নানা জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করে জোন কমান্ডার বলেন, যেকোনো মূল্যে মাদক, অবৈধ চোরাচালান ও সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও ভবিষ্যৎমুখী সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের অভাব-অভিযোগ ও চাহিদার কথা মনোযোগ সহকারে শুনে জোন কমান্ডার আশ্বাস দেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে এ অঞ্চলের মানুষের কল্যাণে পর্যায়ক্রমে বিশেষ উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে স্থানীয় শিক্ষিত ও কর্মক্ষম তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা এবং স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময় সভার আগে জোন কমান্ডার স্থানীয় ‘পাহাড়ভাঙ্গা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি জনপদে সেনাবাহিনীর এমন আন্তরিক উপস্থিতি এবং মানবিক উন্নয়নমূলক উদ্যোগে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে। এলাকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
জুলাই ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।