এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকিরের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রতিটি নেতাকর্মীকে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে। যেকোনো রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকাই সবসময় অগ্রগণ্য। তাই আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে।
বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে জেলা, পৌরসভা এবং বিভিন্ন উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অক্টোবর ১৮, ২০২৫
জুলাই ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।