ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই তরুণী আটক, পুলিশে সোপর্দ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ অক্টোবর, ২০২৬ ১০:২৮ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই তরুণী আটক, পুলিশে সোপর্দ

ফরিদপুর শহরে সমকামিতার অভিযোগে দুই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে শহরের কোতোয়ালি থানাধীন হাউজিং বিকাশ স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা দোলনা (২৭) ও লাবণ্য (২০)। তাঁরা ফরিদপুর শহরের হাউজিং বিকাশ স্কুলসংলগ্ন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর চার মাস আগে ওই দুই নারী নিজেদের খালাতো বোন পরিচয় দিয়ে ওই এলাকার একটি বাসা ভাড়া নেন। দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করার একপর্যায়ে তাঁদের মধ্যকার সম্পর্ক ও চালচলন নিয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাঁদের সমকামিতার অভিযোগে আটক করে কোতোয়ালি থানা-পুলিশে খবর দেন। 

খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিনারুল কাজীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণীকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে কোতোয়ালি থানা-পুলিশ জানিয়েছে, আটক দুই নারীকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।