এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক এবং টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ।
সভায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে এলাকায় মাদক বিস্তার রোধ এবং কিশোর অপরাধ (কিশোর গ্যাং) দমনে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ সচেতন না হলে এবং তথ্য দিয়ে সহযোগিতা না করলে কেবল প্রশাসনের পক্ষে এককভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন। তাই অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোর্তেজা এহসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আ. মান্নান, টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পরিতোষ ঘোষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টঙ্গিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মোল্লা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।