এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে সুজন পাল (৩৩) নামে এক মিষ্টির দোকানের কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। পিঠে গুলিবিদ্ধ সুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌর শহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন এবং পরিবার নিয়ে মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হয়ে পাশের রামকৃষ্ণ মন্দিরের পুকুরের দিকে যাচ্ছিলেন সুজন। এ সময় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর পথরোধ করে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চান। কথা বলার একপর্যায়ে তাদের একজন আগ্নেয়াস্ত্র বের করলে সুজন ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
সুজনের স্ত্রী টুম্পা পাল জানান, গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে সুজনকে উদ্ধার করেন। পরে দ্রুত তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার জানান, গুলিটি সুজনের পিঠে লেগেছে। সকালে স্বজনরা তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, "খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"
সেপ্টেম্বর ১২, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
অক্টোবর ১৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।