ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৭:১২ পিএম
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের কথিত অগ্নিসন্ত্রাস, সরকারি স্থাপনায় হামলা, নড়াইলে বিএনপির দুই নেতাকর্মীকে হত্যা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভা শেষে জেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। একই সাথে নড়াইলে নিহত নেতাকর্মীদের হত্যার বিচার দাবি করে দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।