সিলেটে পার্কিংয়ে থাকা ৪ বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
১৯ নভেম্বর, ২০২৬ ২:২৮ পিএম
শেয়ার করুন:
সিলেটে পার্কিংয়ে থাকা ৪ বাসে আগুন

সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় পার্কিং করে রাখা চারটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটি ব্যাপকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল কলেজ) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসগুলো সিলেট-তামাবিল সড়কে নিয়মিত চলাচল করত। প্রতিদিনের মতো রাতে বাসগুলো চালিবন্দর এলাকায় পার্কিং করে রাখা হয়েছিল। ভোরে হঠাৎ বাসগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কারা এবং কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলেই মনে করা হচ্ছে। 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।