এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এক দিনের সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নবিষয়ক একাধিক কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। সেখান থেকে সকাল ৯টায় লালমনিরহাটের পথে রওয়ানা হন তিনি। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে তাঁর অবতরণের কথা রয়েছে।
দিনের কর্মসূচি:
অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন:
লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম ‘জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিদর্শন করবেন।
খাল পুনঃখনন কর্মসূচি ও মতবিনিময়:
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে একটি পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগদান:
দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক গণসমাবেশ ও উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত দিনব্যাপী এসব কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাঁর রাজধানীতে ফেরার কথা রয়েছে।
নভেম্বর ২১, ২০২৫
ফেব্রু ২১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।