এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ অকৃত্রিম।
শনিবার সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর ভাষাশহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর তিনি ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই দেশের অভিন্ন সংস্কৃতির কথা উল্লেখ করে মনোজ কুমার বলেন, ‘বাংলা ভাষা দুই দেশের মানুষই শেয়ার করে। শুধু শেয়ারই করে না; বাংলাদেশ ও ভারত—উভয় দেশের মানুষই এই ভাষা ও সংস্কৃতিকে হৃদয় দিয়ে লালন এবং ধারণ করে।’ ভারত-বাংলাদেশের বন্ধুত্বের জায়গাটি স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘দুই দেশের মধ্যকার এই সম্পর্ক মোটেও কৃত্রিম নয়, এটি একেবারেই অকৃত্রিম।’
ফেব্রু ২৪, ২০২৬
ফেব্রু ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।