এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া আগমন সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় আড়িয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় তারেক রহমানের কুষ্টিয়া সফরকে ঘিরে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও জনসম্পৃক্ততা নিশ্চিত করাসহ সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে ঐতিহাসিক ও সার্থক করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের শক্তি বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির মূল ভিত্তি হলো তৃণমূল; তাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনের সকল কর্মসূচি সফল করতে হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আসাদুজ্জামান আসাদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক গেদা মণ্ডল, সহ-সভাপতি আকুব্বর আলী মালিথা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক মালিতা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ ইনজাল হোসেন, সদস্য সচিব সুমন পিয়াদা, আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সম্ভাব্য সভাপতি মোঃ রেনিচ রহমানসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জুলাই ২৫, ২০২৬
মার্চ ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৪ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।