এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের গাঙ্গুলী বাড়ি শ্রী শ্রী সার্বজনীন হরিসভা ও দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টিটু চৌধুরী এবং শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাপস দাস।
এ ছাড়া বর্ধিত সভায় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।