এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ দেশের নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’ ফরিদপুর জেলা শাখা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুঈদ হোসেন (আরিফ), ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পরিবেশকর্মীরা।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, নদী দখল, অনিয়ন্ত্রিত শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, অবৈধ বালু উত্তোলন, তীব্র নদীভাঙন এবং পানির সংকট আজ দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফরিদপুরের কুমার নদী এখন দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে।
সংগঠনটির উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—
১. নদীর সব ধরনের অবৈধ দখল অবিলম্বে উচ্ছেদ করা।
২. বিজ্ঞানসম্মত ও পরিকল্পিত নদী খনন (ড্রেজিং) এবং বিলুপ্তপ্রায় নদী-খাল পুনঃখনন।
৩. অবৈধ বালু উত্তোলন কঠোর হস্তে বন্ধ করা।
৪. শিল্পকারখানায় সার্বক্ষণিক বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকর রাখা।
৫. নদীভাঙন রোধে টেকসই ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ।
৬. আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা।
৭. নদীবন্দরগুলোর পুনর্গঠন ও আধুনিকায়ন।
৮. নদীর দুই তীরে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ এবং জলজ প্রাণীর জন্য নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা।
৯. নদীদূষণকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ।
১০. বন্যাকবলিত এলাকায় আধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করা।
স্মারকলিপিতে নদী বাঁচাও আন্দোলনের নেতারা আশা প্রকাশ করেন, উল্লিখিত ১৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা গেলে দেশের নদ-নদী, জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় যুগান্তকারী পরিবর্তন আসবে। এ জন্য বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিনীত আহ্বান জানান তাঁরা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৪ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।