ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৪ নভেম্বর, ২০২৬ ৬:৫৭ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়াও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম রাজু মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।