এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। রোববার (১৫ নভেম্বর) সকালে দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সুখবর জানানো হয়।
বিবৃতিতে দূতাবাস জানায়, বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ, কার্যকর ও সময়সাশ্রয়ী করতে নতুন ডিজিটাল কনসুলার সার্ভিস পোর্টাল (আউসল্যান্ডসপোর্টাল) চালু করা হচ্ছে। জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সুনিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থায় যা থাকছে:
নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা বেশ কিছু বাড়তি সুবিধা পাবেন:
অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া যাবে।
দূতাবাসের বাহ্যিক সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএসের (VFS) মাধ্যমে আগেভাগেই নথিপত্রের প্রাথমিক যাচাই করিয়ে নেওয়ার সুযোগ থাকবে।
দূতাবাসে সশরীরে উপস্থিত থাকার সময় কমিয়ে আনা হয়েছে। সেখানে মূলত আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন হবে।
পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের সর্বশেষ অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।
প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
বাতিল হলো আগের অপেক্ষমাণ তালিকা, করতে হবে পুনরায় আবেদন
নতুন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে আগের পদ্ধতিতে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল ঘোষণা করেছে দূতাবাস। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা নিবন্ধনগুলো নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না এবং সেগুলো আর কার্যকরও থাকবে না। ফলে আগে থেকে যাঁরা নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাঁদেরসহ আগ্রহী সব শিক্ষার্থীকেই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
আবেদনের মাধ্যম
আগ্রহী শিক্ষার্থীরা জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ডিজিটাল কনসুলার সার্ভিস পোর্টালের (`https://digital.diplo.de/`) মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, বিস্তারিত নির্দেশিকা ও আবেদনসংক্রান্ত অন্যান্য তথ্য এই পোর্টাল এবং জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।