এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের সড়কে মিছিল ও ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানী। তিনি বলেন, ‘সেখানে পুলিশ ভেঙে পড়েছে। এখন পুলিশ সরকারি স্থাপনাগুলোকে রক্ষা করার চেষ্টা করছে।’
নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে এমপি জিলানী জানান, তাঁর বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে; এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসেও এমন হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে এবং তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। দলীয় কর্মীদের বললে তাঁরাও সশস্ত্র অবস্থায় নামবেন, তখন তো মানুষ মারা যাবে।’
এলাকার সার্বিক পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জসিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার ও সন্ত্রাসীরা এখন টুঙ্গিপাড়ায় অবস্থান করছে।
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দল। আমরা অস্ত্র নিয়ে কারও ওপর হামলা করে মানুষ হত্যা করতে পারি না। একইভাবে একটি গণতান্ত্রিক সরকারও পুলিশ দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে না।’
গোপালগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য দাবি করেন, শুধু দলীয় কার্যালয়েই নয়, টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের বাড়িঘর এবং বাজারের অনেক নিরীহ দোকানদারের দোকানেও আগুন দেওয়া হয়েছে। আগেও যেমন ছিল, এখনো আওয়ামী লীগের সেই নৃশংসতা জাতি প্রত্যক্ষ করছে বলে মন্তব্য করেন তিনি।
সেপ্টেম্বর ২২, ২০২৬
নভেম্বর ২, ২০২৬
জুলাই ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।