এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে নেমে আসা পানির তীব্র চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চল ও তীরবর্তী এলাকার মানুষের মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
আজ রোববার (২৮ জুন) বিকেল ৩টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার মাত্র ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে দুপুর ১২টায় পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচে ছিল। পানি পরিমাপক সূত্রে জানা গেছে, সকাল থেকেই নদীর পানি ক্রমাগত বাড়ছে।
নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। আমন ধানের বীজতলা, বাদামক্ষেত ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। স্থানীয় কৃষকেরা জানান, দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সদ্য রোপণ করা আমনের চারা নষ্ট হওয়ার ভয়ে তারা আতঙ্কিত।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সকাল থেকেই তিস্তার পানি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।