এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসন ও বিমান হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনের উদ্দেশে বলেছেন, যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রতিটি ধারা, বিশেষ করে লেবানন-সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। ইসরায়েলকে চাপ দিয়ে লেবাননে হামলা বন্ধে ওয়াশিংটনকে তার দায়িত্ব পালন করার তাগিদ দেন তিনি।
ইরাক সফরকালে রাজধানী বাগদাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্বাস আরাগচি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক যে, সমঝোতা স্মারকটি ইসরায়েল মেনে নেওয়ার পরও লেবাননে তাদের বিমান হামলা অব্যাহত রয়েছে।"
তিনি আরও বলেন, এই যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে হলে যুক্তরাষ্ট্রকে তার দায়িত্ব পালন করতে হবে। ইসরায়েল যাতে লেবাননে সব ধরনের হামলা বন্ধ করতে বাধ্য হয়, সেজন্য ওয়াশিংটনকে প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে হবে।
লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ওপর জোর দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমঝোতা স্মারকের প্রথম শর্তই ছিল দখলকৃত লেবাননের এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা। এই ধারাটি বাস্তবায়নে ওয়াশিংটনের উচিত তেল আবিবের ওপর জোরালো চাপ সৃষ্টি করা।
ডিসেম্বর ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।