এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না’—মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত মোছা. রুবিয়া পারভীনের এই করুণ আকুতি এখন একটি পরিবারের বেঁচে থাকার তীব্র লড়াইয়ের প্রতিচ্ছবি। স্ত্রীকে সুস্থ করে তুলতে দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দ বিপুল।
দীর্ঘ এই চিকিৎসায় এরই মধ্যে ব্যয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে এখন ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় ৫০ লাখ টাকায়। কিন্তু স্ত্রীকে পুরোপুরি সুস্থ করতে এবং তিন অবুঝ সন্তানের কাছে তাদের মাকে ফিরিয়ে দিতে উন্নত চিকিৎসার জন্য এখন প্রয়োজন আরও প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা—যা বহন করা এই শিক্ষকের পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২২ সালে ৩৭ বছর বয়সী রুবিয়া পারভীনের শরীরে স্তন ক্যানসার শনাক্ত হয়, যা তখন তৃতীয় পর্যায়ে (স্টেজ-৩) ছিল। শুরুতে ঢাকায় ডা. জাফর মাহমুদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে তাঁকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপির মাধ্যমে তিনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন এবং পরিবারে স্বস্তি ফিরে আসে।
তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। ২০২৩ ও ২০২৪ সালে ক্যানসারটি পুনরায় ফিরে আসে। সর্বশেষ চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে, ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং মস্তিষ্কেও এর বিস্তার ঘটেছে (ব্রেন মেটাস্টেসিস)। বর্তমানে তিনি ডেল্টা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন, যেখানে প্রতি মাসেই ওষুধ ও থেরাপি বাবদ ৭০ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে।
এমন পরিস্থিতিতে চিকিৎসকরা রুবিয়া পারভীনকে চীনের গুয়াংজুতে অবস্থিত ‘মডার্ন ক্যানসার হাসপাতালে’ বিশেষায়িত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে ডা. সিওকের (SEOK) তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও একাধিক সাইকেল কেমোথেরাপির পরিকল্পনা করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনটি ধাপে এই চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন।
ওয়ালিউর রহমান আকন্দ বিপুল জানান, স্ত্রীর চিকিৎসার পেছনে পরিবারের আজীবনের সঞ্চয়, জিপিএফ (GPF) ফান্ড এবং আত্মীয়-স্বজনের সহযোগিতা মিলিয়ে ইতিমধ্যে প্রায় ৬০ লাখ টাকা শেষ হয়েছে। দীর্ঘ এই পথচলায় তিনি প্রায় ৫০ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। একজন শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসুস্থ স্ত্রী ও তিন সন্তানের দেখভাল করতে গিয়ে তিনি চরম আর্থিক ও মানসিক সংকটের মুখোমুখি।
এদিকে, সম্প্রতি শিক্ষকের স্ত্রীর চিকিৎসার জন্য নোবিপ্রবির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছেন। শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগের বিষয়টি জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবিয়া পারভীন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন, একদিন বিকেলে হঠাৎ তাঁর ব্যক্তিগত নগদ অ্যাকাউন্টে ৩০ টাকা আসে। প্রথমে ভুল করে কেউ টাকা পাঠিয়েছেন ভেবে তা ফেরত দেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আরও ১০০ টাকা আসে। পরে ফেসবুকে ঢুকে শিক্ষার্থীদের পোস্ট দেখে বিষয়টি বুঝতে পেরে স্তব্ধ হয়ে যান তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে রুবিয়া লেখেন, *‘পুরো শরীর ঘেমে গেল। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বুক ফেটে কান্না বের হলো। হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। শিক্ষার্থীদের এই উদ্যোগ আমার কাছে অত্যন্ত গর্বের। তারা তাদের শিক্ষককে কতটা ভালোবাসলে ও সম্মান করলে এই দুর্দিনে এভাবে পাশে দাঁড়ায়!’*
স্বামীর দীর্ঘদিনের ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, *‘কষ্ট হচ্ছে এ কথাটা ভেবে, এই লোকটার সারা জীবনের সঞ্চয়, তার ক্যারিয়ার—সব আমার পেছনেই ব্যয় করেছে। তারপরও সে আমাকে পুরোপুরি সুস্থ করতে পারল না। জানি না আল্লাহ তাদের এই প্রচেষ্টাকে কতটা সফল করবেন। তবে এখন আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা—হে আল্লাহ, তুমি এই প্রচেষ্টাকে কবুল করো। আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’*
স্ত্রীকে সুস্থ করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন শিক্ষক বিপুলের জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু চিকিৎসার এই বিপুল ব্যয় একা বহন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাবেক শিক্ষার্থী এবং দেশ-বিদেশের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।
সবার সম্মিলিত সহানুভূতি ও সামান্য সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারেন একজন মা, আর ফিরে পেতে পারেন তিনটি অবুঝ শিশু তাদের মায়ের স্নেহভরা কোল।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:
বিকাশ (bKash):
01714058020 (Payment)
01719200613 (Send Money)
নগদ (Nagad):
01719-200613
01718-282667
ব্যাংক হিসাব-১:
হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul)
হিসাব নম্বর: 0200010639260
ব্যাংক: অগ্রণী ব্যাংক পিএলসি (Agrani Bank PLC)
শাখা: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা
রাউটিং নম্বর: 010752177
ব্যাংক হিসাব-২:
হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul)
হিসাব নম্বর: 0236101223790
ব্যাংক: পূবালী ব্যাংক পিএলসি (Pubali Bank PLC)
শাখা: মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী
রাউটিং নম্বর: 17575176
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।