এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমের বিয়ে অস্বীকারের জেরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক তরুণীর (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সিএনজিচালকসহ ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রসববেদনা উঠলে সামসু নামের এক সিএনজিচালকের সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন ওই তরুণী। পথিমধ্যে সিএনজির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে তাদের আচরণে কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হয়। একপর্যায়ে তরুণী নবজাতকটিকে হাসপাতালের সামনের সড়কে ফেলে রেখে সিএনজিযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় চলন্ত সিএনজি থেকে নবজাতককে রাস্তায় পড়তে দেখে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং সিএনজিচালকসহ ওই তরুণীকে ধরে ফেলেন। রাস্তায় পড়ে নবজাতকের শরীরে আঘাত লাগায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মা ও নবজাতক উভয়কেই ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন ওরফে আরমানের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা গোপনে আদালতে গিয়ে বিয়ে করেন। পরবর্তীতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি সালাউদ্দিনকে জানান। কিন্তু সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা এই বিয়ে ও সন্তানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. সালাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে এ ঘটনায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নবজাতক ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১২ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।