এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার ‘আমান প্লাস্টিক কারখানায়’ হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার মাত্র সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
কারখানাটিতে বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং এর তীব্রতা বাড়তে থাকে। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিনির্বাপণ শেষে কারখানার ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, দাহ্য প্লাস্টিক সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নিয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
অক্টোবর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৭ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৭ অক্টোবর, ২০২৬
ভারত | ২৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৭ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।