আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৭ অক্টোবর, ২০২৬ ১১:৪৫ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় কুমার বাড়ৈ আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক উপজেলা সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়কে মিছিলের প্রস্তুতি নেন। এতে সঞ্জয় কুমার বাড়ৈসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সঞ্জয় কুমারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।