এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাইজুল সরদার (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্দী এলাকার মৃত রুস্তম আলী সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তাইজুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন—আলীনগর এলাকার মোতালেব চৌকিদারের দুই ছেলে মহসিন চৌকিদার ও জহির চৌকিদার এবং সদর উপজেলার কুলপদ্দী এলাকার বারেক সরদারের ছেলে আল-আমিন সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে বসে কথা বলছিলেন আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার এবং তাঁর সঙ্গে থাকা মহসিন ও জহির। এ সময় একটি ইজিবাইকে করে বোরকা পরা অবস্থায় তাইজুল ও তাঁর সহযোগীরা সেখানে উপস্থিত হন। তারা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জহির ও মহসিনের ওপর হামলা চালায়।
একপর্যায়ে মিলন সরদারের অনুসারী ও স্থানীয় লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং তাইজুলসহ হামলাকারীদের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে নিহত তাইজুলের স্বজনদের দাবি, সকালে আলীনগরের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার তাঁর লোকজন নিয়ে তাইজুলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
পাল্টা অভিযোগ করে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন বলেন, “ওরা চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। এর আগেও আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দিয়েছিল। বৃহস্পতিবার সকালেও হত্যার উদ্দেশ্যে বোরকা পরে এসে দোকানে অতর্কিত হামলা চালায়। পরে বাজারের সাধারণ মানুষ ও স্থানীয় লোকজন তাদের প্রতিহত করেছে।”
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেপ্টেম্বর ২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নেত্রকোনা | ২৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।