এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এই খবরের কোনো সুনির্দিষ্ট ভিত্তি বা সত্যতা পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।
বিষয়টি যাচাই করতে রিয়াজের ঘনিষ্ঠ এক সূত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, ছড়িয়ে পড়া খবরটি নিছকই গুজব। তিনি বলেন, “এমনটা হওয়ার কথা নয়। সত্যি সত্যিই এমন কোনো ঘটনা ঘটলে এতক্ষণে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে যেত।”
মূলত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই জনসম্মুক্ষে দেখা যাচ্ছে না এই অভিনেতাকে। তিনি আত্মগোপনে রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তার বর্তমান অবস্থান সম্পর্কে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের কাছেও কোনো তথ্য নেই। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রয়েছে, তিনি হয়তো ভারতে আশ্রয় নিয়েছেন; আবার কেউ কেউ ধারণা করছেন, তিনি দেশেই কোথাও লুকিয়ে আছেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বেশ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রিয়াজ। বিভিন্ন সময়ে দলের পক্ষে প্রচারণায় তাকে সামনের সারিতে দেখা গেছে। বিশেষ করে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জলাবদ্ধতা ইস্যুতে তার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।
নব্বইয়ের দশকের শেষ দিক থেকে প্রায় দুই যুগ ধরে ঢালিউডে জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন রিয়াজ। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে এবং এরপর তিনি বহু সুপারহিট সিনেমা উপহার দেন। সর্বশেষ ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। এরপর থেকে আর নতুন কোনো কাজে দেখা মেলেনি এই অভিনেতার।
মে ২, ২০২৬
জুন ১০, ২০২৬
এপ্রিল ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।