এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবী লাভলী বেগম। এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে ইতিমধ্যেই তিনি নির্বাচনী এলাকায় জোর প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা ঘোষণার পর থেকেই লাভলী বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। তাঁর এই সক্রিয় উপস্থিতিতে সাধারণ ভোটারদের মাঝেও ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
নিজের নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে লাভলী বেগম জানান, এলাকার সাধারণ মানুষই তাঁর রাজনীতির মূল চালিকাশক্তি ও প্রেরণা। নির্বাচিত হলে তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। তাঁর প্রধান অগ্রাধিকারের মধ্যে রয়েছে—শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মানোন্নয়ন নিশ্চিত করা, তরুণ সমাজকে রক্ষায় মাদকমুক্ত সমাজ গঠন এবং পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তোলা। সর্বোপরি বজ্রযোগিনীকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তরে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
লাভলী বেগম আরও বলেন, "আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার শক্তি। আগামী দিনে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।"
আসন্ন নির্বাচনে লক্ষ্যপূরণে ও জনসেবার সুযোগ পেতে তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ | ২৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।