সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বী গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তা??

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১:৫৮ পিএম
শেয়ার করুন:
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বী গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তালহা রাব্বী ওই গ্রামের ফিরোজ তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তালহা রাব্বীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সালথা থানা-পুলিশের একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, "তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।