তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

অনলাইন ডেস্কঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১১:০৭ এএম
শেয়ার করুন:
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

মেজর জেনারেল পদমর্যাদার তিনজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—
১. মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ  
২. মেজর জেনারেল মো. মাকসুদুল হক  
৩. মেজর জেনারেল মো. জাহাংগীর আলম  

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাঁদের সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

এর আগে সরকারের নির্দেশে এই তিন সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন এই নির্দেশনার ফলে তাঁরা নিজ বাহিনীতে ফিরে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।