এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। স্বল্প সময়ের এই ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে অবস্থিত।
এর আগে, গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটেও রাজধানীসহ সারাদেশে ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। অর্থাৎ, ১৩ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এই কম্পন অনুভূত হলো।
ইএমএসসি জানায়, বুধবার রাতের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
একই দিনে দুই দফায় ভূমিকম্পের ঘটনায় ভবনগুলোতে থাকা মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। তবে আবহাওয়া ও ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে বিশেষ কোনো সতর্কতা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির পূর্বাভাস এখনো পাওয়া যায়নি।
ফেব্রু ৩, ২০২৬
নভেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।