এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা প্রদান করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত প্রতিবেদন ও আবেদন সূত্রে জানা যায়, টিউলিপ সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো প্রকার অর্থ পরিশোধ ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান-২ এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, রোড নং-৭১) অবৈধ পারিতোষিক হিসেবে গ্রহণ করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন টিউলিপ তাঁর প্রভাব খাটিয়ে রাজউকের আইন কর্মকর্তাকে অন্যায্যভাবে প্রভাবিত করেছিলেন। ইস্টার্ন হাউজিংয়ের নথিপত্রে গুরুতর অনিয়ম থাকা সত্ত্বেও তিনি সংস্থাটিকে বিশেষ আমমোক্তার ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন। বিনিময়ে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ওই ফ্ল্যাটটি বিনা মূল্যে নিজের নামে বুঝে নেন।
আবেদনে আরও উল্লেখ করা হয় যে, মামলার তদন্ত শুরু হওয়ার আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করে মামলার আলামত ও প্রমাণাদি নষ্ট করার চেষ্টা করছেন। এ কারণে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, এর আগে লন্ডনে দুটি ফ্ল্যাটের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের সিটি ও অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিরুদ্ধে আনীত এই দুর্নীতির অভিযোগ বর্তমানে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছে দুদক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।