এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। এই হারের ফলে সেমিফাইনালের সমীকরণ এখন সূর্যকুমার যাদবদের জন্য বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখন কেবল নিজেদের জয়ই যথেষ্ট নয়, বরং তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকেও। এমন এক কঠিন সমীকরণ সামনে রেখে আজ চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে ভারত।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। ভারতের জন্য এটি কার্যত একটি ‘নকআউট’ ম্যাচ। হাতে থাকা বাকি দুটি ম্যাচ জিতলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত নয় অভিষেক শর্মা ও জসপ্রীত বুমরাদের। তবুও আশা টিকিয়ে রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই নীল জার্সিধারীদের সামনে।
ভারতের ম্যাচটি সন্ধ্যার দিকে হলেও সবার নজর থাকবে বিকেলের দিকে। সেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের ফলাফলের ওপর ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। তাই নিজেদের মাঠে নামার আগেই ভারত জেনে যাবে তাদের সামনে সমীকরণটা ঠিক কতটা কঠিন।
টিভিতে আজকের ক্রিকেট সূচি:
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ
সময়: বেলা ৩টা ৩০ মিনিট
ভারত বনাম জিম্বাবুয়ে**
সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সরাসরি সম্প্রচার: টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে জিম্বাবুয়ে কি ভারতকে নতুন কোনো বিপদে ফেলবে, নাকি জয় দিয়ে ঘুরে দাঁড়াবে ভারত—তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।
জুলাই ১৮, ২০২৬
জুলাই ৩০, ২০২৫
জুলাই ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।