সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ: ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান

অনলাইন ডেস্কঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৪:৫১ পিএম
শেয়ার করুন:
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ: ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে ডিবি সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারবিরোধী নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন।

৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রাকিবুল হাসান সর্বশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বে তিনি গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।