শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

অনলাইন ডেস্কঃ
২০ অক্টোবর, ২০২৬ ৪:৪১ পিএম
শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে বিমানবন্দরের স্টোর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে অগ্নিকাণ্ডের বিষয়টি বড় কিছু নয় বলে জানিয়েছেন বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। তিনি জানান, সেখানে বড় ধরনের কোনো আগুন লাগেনি, মূলত হঠাৎ ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেয় এবং তাৎক্ষণিকভাবে ধোঁয়া ও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তাৎক্ষণিকভাবে এই ধোঁয়া বা আগুনের সঠিক কারণ এবং এতে কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।