এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পুলিশের আশ্বাসের পর রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক থেকে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন অটোরিকশা চালকেরা। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে মোহাম্মদপুর-বসিলা সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
এর আগে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক বন্ধ করে অবস্থান নেন অটোরিকশা চালকেরা। আকস্মিক এই অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে বেলা ১১টায় চালকেরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়, তবে দীর্ঘ যানজটের কারণে সড়কে যান চলাচল এখনো কিছুটা ধীরগতিতে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত চালকদের সাথে কথা বলে।
এডিসি তানিয়া সুলতানা বলেন, "আমরা অটোরিকশা চালকদের দাবির বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। তারা মূল সড়কে (মেইন রোড) অটোরিকশা চালানোর দাবি জানিয়েছিলেন। তবে আমরা তাদের স্পষ্ট জানিয়েছি, নিয়ম অনুযায়ী যেসব সড়কে তাদের চলাচলের অনুমোদন রয়েছে, তারা কেবল সেখানেই চলতে পারবেন। বিষয়টি বুঝিয়ে বলার পর তারা পরিস্থিতি উপলব্ধি করতে পারেন এবং সড়ক থেকে অবরোধ তুলে নেন।"
এপ্রিল ৮, ২০২৪
জুলাই ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ১১ অক্টোবর, ২০২৬
বলিউড | ১১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।