এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদীতে ডুবে মাসুক মিয়া (৪৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।
আজ শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া ওই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকাল ১০টার দিকে প্রতিবেশী বলাই দাসের (৩০) সঙ্গে ধলাই নদীর ওপারে হকতিয়ারখোলা এলাকায় গরুর ঘাস কাটতে যান মাসুক মিয়া। ঘাস কাটা শেষে সকাল ১১টার দিকে ঘাসের বস্তা মাথায় নিয়ে তারা সাঁতরে নদী পার হচ্ছিলেন। এ সময় নদীতে অতিরিক্ত পানি ও তীব্র স্রোত থাকায় সাঁতার কাটার একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে যান মাসুক মিয়া। তবে তাঁর সঙ্গে থাকা বলাই দাস কোনো রকমে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।
নদীর তীরে থাকা অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে মাসুক মিয়া তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কৃষকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুকুল ইসলাম বলেন, "নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে বড় পরিসরে উদ্ধারকাজ শুরু হবে।"
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তৎপরতা চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছে।
জুলাই ৩০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।