এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে একটি লাশবাহী নৌকায় ডাকাতির নির্মম ঘটনা ঘটেছে। সদ্যপ্রয়াত এক শিশুর মরদেহ নিয়ে স্বজনরা বাড়ি ফেরার পথে তাদের পথরোধ করে মোবাইল ফোন, নগদ টাকা ও নৌকার সোলার ব্যাটারি লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এমনকি নৌকায় শিশুর মরদেহ রয়েছে জানিয়ে আকুতি-মিনতি করার পরও মন গলেনি ডাকাত দলের।
গত মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার (৮ জুলাই) সকালে চামড়াঘাট নৌপুলিশের পরিদর্শক মো. ইস্কান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সী কন্যাসন্তানটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। এরপর রাতেই স্বজনরা মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
নৌকায় থাকা শিশুটির দাদা আবদুল হক জানান, করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের একদল ডাকাত এসে তাদের গতিপথ আটকে দেয়। এ সময় নৌকায় শিশুর মরদেহ থাকার কথা জানিয়ে তারা ডাকাতদের চলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু ডাকাত দল সেই আকুতি উপেক্ষা করে আরোহীদের মারধরের ভয় দেখায় এবং সবার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
নৌকার মাঝি রতন মিয়া জানান, ডাকাতরা নৌকায় উঠে সোলার প্যানেলের ব্যাটারি এবং নগদ প্রায় চার হাজার টাকা লুট করে নিয়ে চম্পট দেয়।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে নৌপুলিশের সঙ্গে যোগাযোগ করে অপরাধীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।