এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর জামিন পেয়ে তিনি আত্মগোপনে চলে যান এবং বর্তমানেও পলাতক রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি এক লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন। হত্যাকাণ্ডের পরদিন দেওয়ানগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মজনু মিয়া।
পুলিশের তদন্ত শেষে ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় অন্য আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার বিচারিক প্রক্রিয়ায় আদালত ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও জবানবন্দি গ্রহণ করেন। সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, "মামলায় যৌতুকের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগটি প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।" পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।